মাইলস্টোনে প্রথম দিনের উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রথম দিনের মতো উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের ডিসি মহিবুল এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার (২২ জুলাই) সকালে আবারও সিআইডি ও বিমান বাহিনীসহ বিশেষজ্ঞরা কাজ শুরু করবেন।

ডিসি মহিবুল বলেন, ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। আমাদের উদ্ধারকাজ আজকের (সোমবার) মতো শেষ। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও ছুটে আসে। শিক্ষার্থী, সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী সবাই অনেক সহযোগিতা করেছেন। সবাইকে ধন্যবাদ।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, আপাতত মাইলস্টোন কলেজ ক্যাম্পাস সিলগালা থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবেন না।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ২০ জনের প্রাণহানি ও ১৭১ জন আহতের তথ্য জানিয়েছে আইএসপিআর।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুলশানে আ.লীগের মিছিল: গ্রেপ্তার ৩২ জনের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

মামলায় অভিযোগ করা হয়েছে, সমবেত ব্যক্তিরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।

১৮ ঘণ্টা আগে

রাবিতে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লেখা বই উপহার দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

‘সব মানুষকে হত্যা’ করতে পারে এআই— সতর্কবার্তা সাবেক অ্যানথ্রপিক গবেষকের

কক্সনের অভিযোগ, এআই তৈরির ক্ষেত্রে ওপেনএআই ও অ্যানথ্রপিক— কোনো প্রতিষ্ঠানই যথেষ্ট দায়িত্বশীলভাবে কাজ করছে না। তার ভাষ্য, প্রতিষ্ঠানগুলো এমন এক ধরনের এআই তৈরির প্রতিযোগিতায় নেমেছে, যা নিজেই নিজেকে উন্নত করতে পারবে।

১ দিন আগে
Advertisement