আগামী নির্বাচন হবে ইতিহাসের সর্বোত্তম : প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জুন ২০২৫, ২০: ৩২

বর্তমান সরকার জনগণকে ইতিহাসের একটি সর্বোত্তম ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শনিবার (২৮ জুন) বিকেলে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমরা প্রশাসনের সহায়তায় একটি ভালো, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে সম্প্রতি যে গণঅভ্যুত্থান হয়েছে, সেটি ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা।

এর মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা বিশ্বাস করি, দেশের সব মানুষ এখন চায় একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠুক। সরকার সেই চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো জানান, নির্বাচন কমিশনের কাঠামোতে ইতোমধ্যে একটি বড় ধরনের সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে।

তার অংশ হিসেবে গঠিত রিফর্ম কমিশন সুপারিশ ও প্রস্তাবনা প্রদান করেছে, যেগুলোর আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। বর্তমানে সেই সুপারিশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।

শফিকুল আলম বলেন, আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছি। একটি ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচনই আমাদের লক্ষ্য।

আমাদের ইচ্ছা, জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধিরাই যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে রূপ দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

এ সময় প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় খুলনার শীর্ষস্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১২ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৩ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৪ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১৫ ঘণ্টা আগে
Advertisement