ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সাংবাদিকের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে বরগুনার পাথরঘাটা উপজেলার বশির আকন নামের এক সাংবাদিকের তিন বছরের কারাদণ্ড হয়েছে। তিনি স্থানীয় নিউজ পোর্টালের সম্পাদক। বৃহস্পতিবার (৩০ মে) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক রায় ঘোষণা করেন।

বশির আকন পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল জব্বার আকনের ছেলে। মামলার অন্য আসামি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুর রহমানের স্ত্রী আবিদা সুলতানা। রায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয় বলে জানান বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

নাজমুল হাসান জানান, দণ্ডিত বশির আকন রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়েছে। আবিদা সুলতানা আদালতে উপস্থিত ছিলেন। তিনি জরিমানার অর্থ জমা দিয়েছেন।

মামলার বরাতে তিনি জানান, মামলার দুই আসামির সঙ্গে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাসপাতাল রোডের শাহীন আলমের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে ২০২১ সালে ১৯ জুলাই নিউজ পোর্টাল পাথরঘাটা নিউজে ‘প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

পরে আপত্তিকর শিরোনামে ২৭ জুলাই আরও একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদে আবিদা সুলতানার একটি আপত্তিকর ভিডিওবার্তা জুড়ে দেয়া হয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে।

২০২১ সালের ২০ অক্টোবর শাহীন আলম মিথ্যা সংবাদ ও পোস্টের মাধ্যমে মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে- এমন অভিযোগ এনে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত বুধবার (৮ জুলাই) জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

৩ ঘণ্টা আগে

বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চটগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

৩ ঘণ্টা আগে

চট্টগ্রামে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা করতে নেতা-কর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে মাহ্দী আমিন ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর নেওয়া ১০টি উদ্যোগের কথা তুলে ধরেন।

৪ ঘণ্টা আগে

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফুসছে ৫ নদী, ৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে মাতামুহুরী নদী বান্দরবানের লামা পয়

৪ ঘণ্টা আগে