'ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র প্রতিমন্ত্রি শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার ভিসা-সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত এবং কীভাবে বাস্তবসম্মত সমাধান সম্ভব, তা নিয়ে কাজ চলছে। গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে দেশের কূটনৈতিক ‘মেরুদণ্ড’ শক্ত হয়েছে।

শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেক নাগরিকের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের সঙ্গে মিলিত হয়ে কাজ এগিয়ে নেবেন। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নেও মন্ত্রণালয়ের ভূমিকা থাকবে। সাম্প্রতিক বৈঠকগুলো ছিল মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদারের অংশ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি চলমান প্রক্রিয়ার অংশ এবং এ বিষয়ে মন্ত্রণালয় কাজ চালিয়ে যাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। রাজনৈতিক দল, মত বা ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করা হবে। তিনি যোগ করেন, বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৪ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৪ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৪ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে
Advertisement