ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত প্রাণ গোপালের দত্তের চিকিৎসক মেয়ে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২৩: ০৫

সাবেক সংসদ সদস্য এবং সদ্য নাম বদলে ফেলা বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ও বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আজ রোববার বিকেল সাড়ে তিনটার পর তাকে উদ্ধার করা হয়। তাকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদসহ অন্যান্য চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক বলেন, রবিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে ডা. অনিন্দিতা দত্তকে একদল লোক আটকে রেখেছিলেন।

এর আগে অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, প্রাণ গোপাল স্যারের মেয়ে এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তাকে আটকে রাখা হয়েছে। তিনি নিজেও এখানে অবরুদ্ধ অবস্থায় ঝামেলায় রয়েছেন জানিয়ে বলেন, এখানে আর্মিও (সেনাবাহিনী) এসেছে। এই মুহূর্তে কথা বলতে পারছি না, বিস্তারিত পরে জানাব।

তবে ডা. অনিন্দিতাকে কী কারণে আটক রাখা হয়েছে, সে নিয়েও তিনি কিছু বলতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, এটা পুরোটা পরিকল্পিত। হুট করেতো আর এখানে তারা আসেনি। প্রথমে বিশ্ববিদ্যালয়ের, পরে স্যারের (প্রাণ গোপাল দত্ত) গ্রামের বাড়ি কুমিল্লার কিছু মানুষও এসেছে। নিদির্ষ্ট করে কারণ বলতে পারবো না, তবে তারা বলছিল, কুমিল্লাতে হওয়া মামলায় তার ( ডা. অনিন্দিতা) নাম রয়েছে। তো নাম মামলায় থাকলে সেটা আইনি প্রক্রিয়ায় যাবে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসে এভাবে একজন চিকিৎসককে অবরুদ্ধ করে রাখা…রোগীদের ভোগান্তি করার তো কোনও মানে হয় না।

প্রসঙ্গত, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি ২০০১ সালে কুমিল্লার ৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে কুমিল্লা ও ঢাকায় কয়েকটি মামলা হয়েছে। সে মামলাতেই ডা. অনিন্দিতাকে আসামি করা হয়েছে বলে শুনতে পেয়েছি।

তিনি আরও বলেন, ডা. অনিন্দিতা গত কয়েকদিন হলো বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করেছিলেন। তাকে অবরুদ্ধের খবর পেয়ে শাহবাগ থানা থেকে পুলিশ এবং পরে সেনাবাহিনীর সদস্যরা এসে উপস্থিত হন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

৭ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

৭ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১০ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

২০ ঘণ্টা আগে
Advertisement