প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ডিসেম্বরকে টার্গেটে রেখে ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। যৌক্তিক সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে তফসিল যাতে ঘোষণা করা যায়, সেই চেষ্টা করছে কমিশন। ডিসেম্বরে ভোট করতে হলে জুলাই আগস্টের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
আনোয়ারুল ইসলাম বলেন, কমিশন কারও কোন নির্দেশনায় কাজ করবে না। কমিশন স্বাধীন। কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।
তফসিল কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারাই হিসাব করেন। সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব জুনের মধ্যে ভোট করার বিষয়টি পরিষ্কার না। সংশ্লিষ্ট আইন সংশোধনের সময় লাগবে। ঐকমত্যে পৌঁছালে প্রস্তুতি নিতে সময় লাগবে।’
দল নিবন্ধনের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, দল নিবন্ধনে সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবে ঐকমত্য হলে কাজ করবে কমিশন। দল নিবন্ধন আইন থাকতে হবে। এর কিছু সংযোজন বিয়োজন হতে পারে।
মৃত ভোটারের প্রসঙ্গে তিনি বলেন, মৃত ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বাদ দেওয়া হচ্ছে।
সংসদীয় সীমানা পুননির্ধারণে প্রায় ৪০০ আবেদন জমা পড়েছে জানিয়ে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন পুনর্বিন্যাস করা প্রয়োজন আছে বলে মনে করে ইসি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১০ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১০ ঘণ্টা আগে
আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১ দিন আগে