প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর দুই সিটি করপোরেশনে কাউন্সিলরদের সহযোগিতা নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়াতে চায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বিভাগ মনে করে, প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী ও ভোটারদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিবিড় যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। তারা আশ্বাস দিলে ভোটাররা কেন্দ্রে যেতে আস্থা পাবেন। এ জন্য কাউন্সিলরদের ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একজন কাউন্সিলর ভোটারদের জন্য গাড়ি পাঠানোর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।
সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপি। এতে সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের শতাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। এ সময় জনপ্রতিনিধিদের কাছে ১৮টি প্রত্যাশার কথা তুলে ধরেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এর একটি লিখিত কপিও কাউন্সিলদের হাতে পৌঁছে দেওয়া হয়। এতে রাজধানীর মেস ও আবাসিক হোটেলে থাকা সন্দেহভাজনদের বিষয়ে তথ্য দেওয়া, স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পাহারার ব্যবস্থা করা, এলাকায় নির্বাচনী পরিবেশ বজায় রাখা ও ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে অবাধে ভোট দিতে পারেন, সেই পরিবেশ তৈরিতে সহায়তা করা ছিল অন্যতম।
তবে সভায় ঘুরেফিরে আসে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার প্রসঙ্গ। কাউন্সিলররা ফুটপাতে চাঁদাবাজি, মাদক ব্যবসা, যানজট, অবৈধ দখলসহ নানা সমস্যার কথাও তুলে ধরেন। তখন ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আশ্বাস দিয়ে বলা হয়, আপাতত কাউন্সিলররা যেন অংশগ্রহণমূলক নির্বাচন ও ভোটার উপস্থিতি নিশ্চিত করার কাজটি সফলভাবে সম্পন্ন করেন। লোকজনকে আশ্বাস দেন– সহিংসতা হবে না এবং পুলিশ ও কাউন্সিলররা নিরাপত্তা নিশ্চিত করবেন। সভায় নাশকতায় জড়িতদের চিহ্নিত ও তথ্য দিয়ে সহায়তা করার কথাও বলা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত সভা চলে। এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ব্রিফিংয়ে বলেন, যারা ভোট ঠেকাতে আসেন, তাদের অপতৎপরতা প্রতিহত করার সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিক ও জনপ্রতিনিধির। মতবিনিময় সভা প্রসঙ্গে তিনি বলেন, কোনো এলাকায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা আছে কিনা– তা জানতেই কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা জানিয়েছেন, নির্বাচন ঘিরে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই।
বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, জনপ্রতিনিধিরা এগিয়ে এলে সন্ত্রাস বন্ধ করা সম্ভব। নির্বাচন যাতে সুষ্ঠু হয় ও ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন, এ জন্য পুলিশের পক্ষ থেকে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। একই কথা বলেছেন ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকও।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি বলেন, ভোটাররা যাতে কেন্দ্রে আসতে উৎসাহ পান, সে ব্যবস্থাটা কাউন্সিলরদের মাধ্যমে নিশ্চিত করতে ডাকা হয়েছিল।
ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বলেন, ভোটারদের কেন্দ্রে নেওয়ার জন্য বাড়ি বাড়ি যাবেন বলে তারা আশ্বাস দিয়েছেন।
ডিএসসিসির সংরক্ষিত (৮, ৯ ও ১০ নম্বর) ওয়ার্ডের কাউন্সিলর মিনু রহমান বলেন, ভোটারদের কেন্দ্রে আনার জন্য তারা গাড়ির ব্যবস্থা করবেন। এসব গাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দেবেন।
ডিএসসিসির সংরক্ষিত (১, ১১ ও ১২ নম্বর) ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বলেন, তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দেবেন।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
৯ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১০ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১১ ঘণ্টা আগে