প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৮ মিনিটে আন্দোলনকারীদের ওপর পুলিশকে অ্যাকশনে যেতে দেখা যায়। এ সময় পুলিশকে আন্দোলনকারীদের লক্ষ করে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।
এর আগে বিকেল ৫টায় দেখা যায়, শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করছেন।
ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।
এসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।
ঘটনাস্থলে ডিএমপির রমনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। ফলে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে।
আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১১ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১১ ঘণ্টা আগে