রমজানের ৫ পণ্য নিয়ে টিসিবির ট্রাক সেল শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রমজান মাস সামনে রেখে খোলা ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করতে শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে যাদের টিসিবির স্মার্ট কার্ড নেই, তারা ট্রাক সেল থেকে পণ্য কিনতে পারবে

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রামে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ কার্যক্রম উদ্বোধন করা হবে খুলনায়। এভাবে পর্যায়ক্রমে ট্রাক সেলে রমজানের পণ্য বিক্রির সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

টিসিবির ঢাকা ও চট্টগ্রামের একাধিক ডিলারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে তাদের ট্রাকগুলো পণ্য নিয়ে বের হয়ে বিক্রি কার্যক্রম শুরু করেছে।

টিসিবি সূত্র জানিয়েছে, টিসিবির ট্রাকে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, প্রতি কেজি ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

টিসিবির ট্রাক থেকে কোনো ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

টিসিবি গত বছরের ২৪ অক্টোবর থেকে ঢাকার ৫০টি ও চট্টগ্রামের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে। পরে এ বছরের শুরুর দিন থেকে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়।


এ;দিকে টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশে টিসিবির পণ্য বিক্রির জন্য ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়াও ছয় লাখ কার্ড প্রিন্টিংয়ের শেষ পর্যায়ে রয়েছে। এগুলোও চলতি মাসেই পাঠানো হবে। সরকার থেকে এই কার্ড বিনামূল্যে ভোক্তাদের দেওয়া হচ্ছে। এরই মধ্যে স্মার্ট কার্ডধারীদের জন্য ডিলারদের পণ্য বরাদ্দ দিয়েছে টিসিবি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৭ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৮ ঘণ্টা আগে

দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো

১৯ ঘণ্টা আগে
Advertisement