রাজশাহী ব্যুরো

নদীতে মাছ ধরার সময় ভারতের বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর আলম (২৪) ভোলাহাটের কলোনিপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জাহাঙ্গীর আলম জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোলাডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরতে যান তিনি। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ডান হাতের কনুইয়ে আহত হন তিনি।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত একজন চিকিৎসক জানান, জাহাঙ্গীরের হাতে গুলি লেগেছে। তাকে অপারেশনের পরামর্শ দিয়ে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা জানা নেই। তবে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে’।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যুবক এখন রাজশাহীতে ভর্তি আছে বলে শুনেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৩ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৭ ঘণ্টা আগে