জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণ সক্ষমতায় চালু: পুলিশ

ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে। গত ৬ আগস্ট থেকে পুলিশ কর্মীদের অনুপস্থিতির কারণে এই সেবা ব্যাহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ও ৯৯৯ সার্ভিসের প্রধান মোহাম্মদ তবারক উল্লাহ।

তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ বন্ধ ছিল না, তবে সীমিত আকারে চলেছে। দেশের থানাগুলোতে কোনো পুলিশ সদস্য না থাকায় আমরা সেবা দিতে পারিনি। পুলিশ সোমবার থেকে প্রায় সব থানায় আবার কাজ শুরু করেছে। তাই আমরা এখন পুরোদমে ৯৯৯ থেকে সেবা দিতে পারছি।’

গণবিক্ষোভের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার একদিন পর ৬ আগস্ট থেকে পুলিশ সদস্যরা আর থানায় যাননি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

৭ ঘণ্টা আগে

ভারী বৃষ্টির পূর্বাভাস: দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ

৮ ঘণ্টা আগে

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

৮ ঘণ্টা আগে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

৯ ঘণ্টা আগে