পলিথিনের বিকল্প হবে পাটের ব্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বাজারে কিছুদিনের মধ্যেই বন্ধ হচ্ছে পলিথিন। পলিথিনের বিকল্প হবে পাটের ব্যাগ বলেছেন, কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, বাজারে ব্যাগের দাম যত কম হবে ক্রেতারা ক্রয় করবেন। যদি দাম বেশি হয় তাহলে ক্রেতারা অন্য ব্যাগ কিনবেন বা ব্যবহারে উদ্ভূত হবে। পাটের তৈরি পণ্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে হবে। পাট হলো সবচেয়ে পরিবেশবান্ধব।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটা সময় আমরা পাট উৎপাদন করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। যদিও এখন অন্যান্য সেক্টরে চলে গেছে বৈদেশিক মুদ্রা আয়ের অংশ। এক সময় ময়মনসিংহে পাট বেশি উৎপাদন হতো, এখন বেশি পাট উৎপাদন হয় ফরিদপুরে। কৃষকরা পাট উৎপাদনে নিরুৎসাহী হচ্ছে কারণ অন্য ফসল উৎপাদন করে পাটের থেকে বেশি লাভ করতে পারছেন। আমরা আজকে বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেছি পাটের উৎপাদন কীভাবে বাড়ানো যায়, আর কৃষককে কীভাবে লাভবান করা যায় পাট উৎপাদনের মাধ্যমে। পাট শিল্পের গৌরব ফিরিয়ে আনতে চাই। কৃষকরাও যেন পাট উৎপাদন করে লাভবান হয় এবং ভোক্তারাও যেন কম মূল্যে পণ্য ক্রয় করতে পারে সেই লক্ষ্যে কাজ করতে চেষ্টা করছি আমরা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাটের বীজ দিয়ে চা এরং পাট পাতা দিয়ে ভালো সবজি হয়। পাট খড়ি থেকে ভালো হার্ডবোর্ড উৎপাদন হয়। এ বোর্ড বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। পাট শিল্পে অনেক সম্ভাবনা আছে। আমাদের কোনো ভুল থাকলে সাংবাদিকরা ধরিয়ে দেবেন। আমাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীত হলে তাও ধরিয়ে দেবেন।

পলিথিন বন্ধ বা পলিথিনের কারখানায় অভিযান চলবে কিনা এমন প্রশ্নের জবাব উপদেষ্টা বলেন, আমার কাজ হলো পাটের ব্যাগ যেন বেশি ব্যবহার হয় সেই ব্যবস্থা করা। পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম অভিযান বা পলিথিন বন্ধের বিষয়ে ব্যবস্থা নেবেন।

সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাগরে সুস্পষ্ট হলো লঘুচাপ, ৬ এলাকায় ঝড়ের পূর্বাভাস

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

৫ ঘণ্টা আগে

রাবি শিক্ষার্থীকে মারধর, রেলওয়ের ৪ জনকে বরখাস্তের পরও স্টেশনে ভাঙচুর

শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

অনলাইন নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাজ্যের নিয়ন্ত্রকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মেটা

মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ

৭ ঘণ্টা আগে

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।

৭ ঘণ্টা আগে
Advertisement