রাজশাহীতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

রাজশাহী ব্যুরো
ছবি: সংগৃহীত

রাজশাহীতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। গতকাল রবিবার নগরীর ২৯নং ওয়ার্ডের ডাঁশমারী স্কুল মোড়ে ও ৩০নং ওয়ার্ডের মেহেরচন্ডী নাজিরের মোড়ে মাসব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে অসচ্ছল ও অসহায় দুস্থ মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার উদ্যোগে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী মেডিকেল কলেজের ২০জন ইন্টার্ন চিকিৎসককে নিয়ে একটি দল ফ্রি দুইটি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করেছে। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মাসব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ফ্রী ব্ল্যাডগ্রুপিং করা, জটিল রোগে আক্রান্ত রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করা, রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা প্রদান ও তাদের সচেতনতা বৃদ্ধি করা, দন্তরোগে আক্রান্ত রোগীদের জন্য দন্ত চিকিৎসক সেবা, রোগীদের মাঝে ভ্যাক্সিনেশন সেবা, মেয়েদের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের উদ্দিন সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সুলতানা রাজিয়া, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, মতিহার থানা ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক সৌরভ শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১২ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৪ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৬ ঘণ্টা আগে