নাশকতার ঘটনায় গ্রেপ্তার আরও ৪৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সরকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ২৬ দিসে ৬৫৯ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। বুধবার রাজধানীর ফকিরাপুলে একটি বাড়িতে অভিযান চালিয়ে উচ্চমাত্রার বিস্ফোরক ও মাদকসহ মুগদা থানার ৭২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. বাবুল মিয়াসহ দুজন এবং চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতাকারী রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান শাকিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪৮টি ও সারা দেশে ৪৩২টি টহল দল মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। এছাড়া দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হচ্ছে।

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

২০ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

২০ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

২১ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

১ দিন আগে