প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ৫৭ জন বাংলাদেশি। তারা বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এ সংক্রান্ত একটি বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে কিউআর৬৪০ ফ্লাইটে ৫৭ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বার্তায় জানানো হয়।
এ পর্যন্ত ১৮টি ফ্লাইটে মোট ১ হাজার ১৯৯ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বার্তায় আরও জানানো হয়, লেবাননে চলমান যুদ্ধাবস্থায় দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের সরকার নিজ খরচে ফেরত আনবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।
৫ ঘণ্টা আগে
২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।
৭ ঘণ্টা আগে
আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
৭ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৭ ঘণ্টা আগে