বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

বেনাপোল বন্দর দিয়ে সড়ক পথে যোগাযোগ স্বাভাবিক হলেও ভারতের আপত্তির কারণে রেলপথে পণ্য পরিবহন ও যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে। এতে দ্রুত পণ্য পরিবহনে বাধাগ্রস্ত হওয়ায় যেমন শিল্প-কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি নিরাপদ যাত্রা বিঘ্নিত হচ্ছে।
জানা যায়, বেনাপোল স্থলবন্দর দিয়ে রেল ও সড়ক পথে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সড়ক পথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সংক্ষিপ্ত ও রেলপথে দুই দেশের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহন বন্ধ করে দেয়।
এদিকে নতুন সরকার গঠনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সড়ক পথে শুরু হয়েছে বাণিজ্য ও যাত্রী যাতায়ত। তবে ভারত সরকারের নানান আপত্তির কারণে এখনো রেল পথে পণ্য ও যাত্রী পরিবহন সেবা বন্ধ রয়েছে।
বন্দর ব্যবহারকারীরা জানান, রেলপথে বাণিজ্য ও যাত্রী যাতায়াত চালু করতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ভারত সরকারকে অনুরোধ জানালেও সাড়া মিলছে না। এতে জরুরি পণ্য আমদানিতে বাধাগ্রস্ত হওয়ায় দেশের শিল্প-কলকারখানায় উৎপাদন বিঘ্ন ঘটছে ও যাতায়াতে ভোগান্তি বাড়ছে। রেলপথে আমদানি পণ্যের মধ্যে বেশির ভাগ রয়েছে শিল্প-কলকারখানার কাঁচামাল, বিভিন্ন ধরনের কেমিকেল, সার, সিমেন্ট তৈরির উপকরণ ও কৃষি যন্ত্রাংশ।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি উজ্বল বিশ্বাস জানান, সড়ক পথে যে পরিমাণ পণ্য আমদানি হয়, তার অর্ধেক পণ্য রেলপথে আমদানি হতো। রেলপথে বাণিজ্য বন্ধ থাকায় বন্দরে আমদানির পরিমাণ কমেছে।
যাত্রী অনিমেষ জানান, অসুস্থ যাত্রীরা রেলে বেশির ভাগ ভারতে যায়। কিন্তু প্রায় এক মাস ধরে রেল সেবা বন্ধ থাকায় তাদের ভোগান্তি বেড়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, রেলে বেশির ভাগ শিল্প-কারখানার কাঁচামাল ও কৃষি পণ্য আমদানি হয়।রেলে পণ্য পরিবহন বন্ধ থাকায় শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।
বেনাপোল আন্তর্জাতিক রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে যাত্রী পরিবহন করে বন্ধন এক্সপ্রেস। এবং ওয়াগান,পারসেল ভ্যান ও সাইড ডোর কন্টেইনারের মাধ্যমে ৩টি কোম্পানি আমদানি পণ্য পরিবহন করে আসছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বগুড়ায় প্রথম সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ মার্চ। ওইদিন তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ শুক্রবার দুপুর সোয়া একটার দিকে শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহঃ) এর মাজারে জুম্মার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকার, পল
১১ ঘণ্টা আগে
জহির উদ্দিন স্বপন বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর বৈশ্বিক ইকোসিস্টেমে নতুন ধরনের গণমাধ্যমের সঙ্গে আমরা এখনও পুরোপুরি যুক্ত হতে পারিনি।
১১ ঘণ্টা আগে
জেলা মৎস্য অফিস ও জেলে সূত্রে জানায়, এই জেলায় ৫২ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
১১ ঘণ্টা আগে