পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯: ৩৪
ছবি: সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন, আদর্শ ও শিক্ষার স্মরণে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ ২৬ আগস্ট (আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি) দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি পালিত হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলাসহ সারা দেশে ধর্মীয় আলোচনা, সিরাত স্মরণিকা প্রকাশ ও বিশেষ দোয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে।

ইসলামের ইতিহাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে বিবেচিত। তার জীবন ছিল সত্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা, ক্ষমা ও শান্তির শিক্ষায় পরিপূর্ণ। তার আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় এ দিনে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও জাতীয় কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে দিনটি পালনে কর্মসূচি হাতে নিয়েছে।

পবিত্র এ দিনে মুসলিমরা মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পাঠ, নফল ইবাদত, দোয়া এবং তার জীবন ও আদর্শ সম্পর্কে আলোচনা করে থাকেন। একইসঙ্গে তাঁর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে উৎসবমুখর ও ধর্মীয় আবহ বিরাজ করছে। এ উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও জাতীয় কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে দিনটি পালনে কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশে আজ রাষ্ট্রীয় ছুটি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত স্মরণিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ সাহানে মাসব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ-নাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, বাংলাদেশ বেতার কর্তৃক প্রচারিত রাসুলুল্লাহ (সা.)-এর শানে রচিত কবিতা পাঠের মাহফিল, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রতারণার মামলায় গ্রেপ্তার বিদিশা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানিয়েছেন, ২০০৮ সালে বিদিশা সিদ্দিকের নামে প্রতারণার একটি মামলা হয়েছিল। বিচারিক কার্যক্রম শেষে ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। আদালত থেকে তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তা

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশের সঙ্গে কৌশলগত-রাজনৈতিক সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছি: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে ইইউয়ের সম্পর্ক প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, নির্ভরতা নয়, বরং টেকসই সম্পর্ক সহযোগিতা, জোট ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে। বাংলাদেশের সঙ্গে ইইউয়ের অংশীদারিত্ব আরও কৌশলগত ও রাজনৈতিক সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে। বাণিজ্য, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারি

১৪ ঘণ্টা আগে

রংপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুবুর, ঊর্ধ্বতন আরও ১৬ কর্মকর্তাকে বদলি

এ প্রজ্ঞাপনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে র‍্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি ও এপিবিএনের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

একরামুল হত্যা মামলায় বদি ও ৩ সেনা কর্মকর্তা কারাগারে

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বাদে কারাগারে যাওয়া তিনজন হলেন— ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম ও অবসরপ্রাপ্ত কর্নেল মো. আনোয়ার লতিফ খান।

১৫ ঘণ্টা আগে