সাভারে চলন্ত বাসে ডাকাতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা জেলার সাভারে রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট করে নেন ডাকাত দল। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি। রোববার (২ মার্চ) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক কলোনী যাত্রীবাহী রাজধানী বাসে এঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানান, দুপুরে ঢাকাগামী সাভারের ব্যাংক কলোনীতে ফাঁকাস্থানে নিয়ে রাজধানী পরিবহন নামের একটি বাসে এঘটনা ঘটায়। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে তারা বাস থেকে নেমে পালিয়ে যায়।

বাসে থাকা মিঠু সিকদার নামের এক যাত্রী বলেন, দুপুরে সাভারের সিএমবি বাসস্ট্যান্ড থেকে ঢাকার মিরপুরের দিকে যাচ্ছিলাম। এসময় ব্যাংক কলোনীর একটি নির্জন স্থানে থামিয়ে ৭ থেকে ৮জন ছুরি ও সুইচগিয়ার দেখিয়ে বাসে থাকা যাত্রীদের জিম্মি করে। পরে সামনে থাকা যাত্রীদের টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তবে কাউকে আঘাত করেনি শুধু ভয় দেখিয়েছে।

এঘটনায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে কয়েক জন। যেই বাসে ঘটনাটি ঘটেছে সেই বাস যাত্রী নিয়ে ঢাকা চলে গেছে। বাসটি আসলে চালকের বক্তব্যে বুঝা যাবে এটা ছিনতাই না ডাকাতি। এতে সাভার মডেল থানা, ডিবি ও হাইওয়ে পুলিশ এক সাথে তদন্তে নেমেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১৬ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

১৭ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১৮ ঘণ্টা আগে

দেশে এআই-চালিত বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইকে’র যাত্রা শুরু

প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ

২০ ঘণ্টা আগে
Advertisement