প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুলশান-১ নম্বরে একটি ভবনের পঞ্চম তলায় মেজবান ডাইন নামে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনের অস্তিত্ব পায়নি।
বৃহস্পতিবার ইফতারের পরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন জানান, ইফতারের পরে গুলশান-১ নম্বরের একটি ভবনের পঞ্চম তলায় মেজবান ডাইন নামে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন দেখতে পাননি। তবে মেজবান ডাইন নামে ওই রেস্তোরাঁয় সেভদের ব্যবহৃত তোয়ালেতে আগুন লাগলে রেস্তোরাঁরে কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, মেজবান ডাইনে তেমন কোনো আগুনের ঘটনা ঘটেনি। হয়তো রেস্তোরাঁর বাইরে থেকে কেউ ফায়ার সার্ভিসকে ফোন কল দিয়ে আগুন লাগার খবর দিয়েছে।
রেস্তোরাঁয় ব্যবহৃত একটি কাপড়ে আগুন লেগেছিল বলেও জানান ওসি মাজারুল।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
১০ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১২ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১৩ ঘণ্টা আগে