ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরা যে যেখানে আছেন, সবাইকেই দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমাদের কী দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা চিন্তা করি, আমাদের কী কর্তব্য আছে দেশের প্রতি। আপনাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে— আসুন, আজ থেকে আমরা চিন্তা করি, আমরা কী করতে পারি দেশের জন্য। এটাই হোক আমাদের আজকের চিন্তা— আপনাদের কাছে এই আশা রাখছি।
রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুরে হোটেল শাংগ্রি লায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময়ে মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ দিন বিকেলে প্রধানমন্ত্রী দুই দিনের সফরে মালয়েশিয়া পৌঁছান।
প্রবাসীদের নিয়ে আয়োজিত মতবিনিময়ে প্রধানমন্ত্রী দেশে গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের কথা তুলে ধরে বলেন, ‘এ দেশ থেকে কেউ একজন, একটি গোষ্ঠী নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে। দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমরা চেষ্টা করছি, বুকের রক্ত দিয়েছে মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।’
রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শাংগ্রি লা হোটেলে পৌঁছানোর পর মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে দেশ গঠনের নিজের চিন্তা ও পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনি অঙ্গীকার, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনর্খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমি আমার চিন্তার কথাগুলো আপনাদের বলেছি। দোয়া করবেন, যেন এগুলো আমরা বাস্তবায়ন করতে পারি।’

বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের সামনে একটি অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তবে এখানে একটি বিরাট ‘তবে’ আছে। সেটা হলো— এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে এবং সবচেয়ে বড় যে বিষয়টি— আমাদের এর জন্য ধৈর্য ধারণ করতে হবে।
তারেক রহমান বলেন, আমি আসার সময় দেখলাম, কুয়ালালামপুরের রাস্তাগুলো অনেক পরিষ্কার লেগেছে আমার কাছে। এই পরিষ্কার করার কাজটি কিন্তু আমার দেশের ভাইয়েরাই করছে। আমার দেশের ভাইয়েরা যদি এখানে এত সুন্দর কাজ করতে পারে, তাহলে আমরা দেশে কেন পারব না?
উপস্থিত প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রবাসী। অবশ্যই দেশের প্রতি আপনাদের দাবি আছে। পাশাপাশি দেশের প্রতি আপনাদের কর্তব্যও আছে। প্রবাসী হিসেবে আপনার যেমন দেশের প্রতি কর্তব্য আছে, দেশি হিসেবে আমাদেরও দেশের প্রতি কর্তব্য আছে। আসুন আমাদের কী দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে চিন্তা করি— দেশের প্রতি আমাদের কী কর্তব্য আছে। আমরা দেশ থেকে কী নেব, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তারেক রহমান। বলেন, আমি আমাদের প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুবিধা আদায়ের লক্ষ্যে এ দেশের সরকারপ্রধানের সঙ্গে কথা বলব। চেষ্টা করব এ দেশের আইনের মধ্যে থেকে সর্বোচ্চটা আদায় করতে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাইকমিশনার মঞ্জুরুল করীম। দুই দিনের সরকারি সফরে সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন তারেক রহমান। বাসস।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাত
১৬ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
১৮ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
১৯ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
২০ ঘণ্টা আগে