ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

ডেস্ক, রাজনীতি ডটকম
বিশেষ দূত সার্জিও গোর। ছবি: সংগৃহীত

আগামীকাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, যিনি একই সাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ট্রাম্প প্রশাসনের ৩৯ বছর বয়সী এই তরুণ কূটনীতিকের সফরটি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন-পরবর্তী কোনো উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।

সফরকালে তিনি সরকারপ্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং ঢাকা-বেইজিং বাণিজ্যিক ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশে যেন মার্কিন বলয়ের বাইরে না যায়—এমন বার্তাই সার্জিও গোরের সফরে প্রাধান্য পেতে পারে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা হচ্ছে, সেটিও তাঁর মূল্যায়নে গুরুত্ব পাবে।

অন্যদিকে, অর্থনীতিবিদদের মতে, এই সফরটি বাংলাদেশের জন্য দরকষাকষির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, বাংলাদেশি পণ্যে সম্প্রতি আরোপিত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার এবং মার্কিন বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধন নিয়ে জোর আলোচনা হওয়া প্রয়োজন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৪ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৫ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৬ ঘণ্টা আগে

দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো

১৬ ঘণ্টা আগে
Advertisement