প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন অপরাধে রাজধানীর সংশ্লিষ্ট থানাগুলোতে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী অভিযানের এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, গত এক দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারী এলাকা থেকে সর্বোচ্চ ৫২ জন এবং তেজগাঁও এলাকা থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মিরপুর থেকে ৪১ জন, উত্তরা থেকে ৪২ জন, মতিঝিল থেকে ৩৬ জন, রমনা এলাকা থেকে ২২ জন, লালবাগ থেকে ২১ জন, গুলশান থেকে ২১ জন এবং ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, ১টি মোটরসাইকেল, ১টি চাকু, ২টি অ্যান্টি কাটার, ১টি অটোরিকশা, ১টি সিএনজি চালিত অটোরিকশা, ১৩টি মোবাইল ফোন, ১টি জিপ গাড়ি, ১টি চাবি, ১টি ককটেল এবং পেট্রোল ভরা ৭টি প্লাস্টিকের বোতল।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধবিরোধী অভিযান পরিচালনা করে এসব দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
রাজনীতি/এসআর

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা আগে
সরকার গ্রিন ভলান্টিয়ারিজম চালু করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালুসহ বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজায়নের লক্ষ্যে সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে। আমরা ছাদ বাগান, নগর বনায়ন, ইকো ট্যুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে চাই। এছাড়া, রিড
৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর এ বিষয়ে সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।
৭ ঘণ্টা আগে