সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি হান্নান মাসউদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার জাতীয় সংসদে বক্তব্য রাখেন হান্নান মাসউদ। ছবি: ভিডিও থেকে

জাতীয় সংসদে ৭১ ধারার নোটিশে দেওয়া বক্তব্যে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি তুলেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চল উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। এখানকার জনগণ বৈষম্যের শিকার।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবির পক্ষে ওই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন হান্নান মাসউদ। তুলে ধরেন এ অঞ্চলের আন্দোলন-সংগ্রামের ইতিহাস। তবে বক্তব্যের সময় শেষ হয়ে যাওয়ায় এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবের অংশ বিস্তারিত তুলে ধরতে পারেননি তিনি।

হাতিয়ার এমপি হান্নান মাসউদ বলেন, ব্রিটিশ সরকার যখন ১৭৭২ সালে মাত্র ১৮টি জেলা ঘোষণা করে, তার মধ্যে অন্যতম ছিল নোয়াখালী। ঐতিহাসিক বাস্তবতা ও আঞ্চলিক গুরুত্বের কারণে এ অঞ্চলে একটি বড় বিমান ঘাঁটিও নির্মাণ করা হয়েছিল। এ অঞ্চলে ভুলুয়া নামক নদীবন্দর ছিল, যেটি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নদীবন্দর।

তিনি বলেন, খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণঅভ্যুত্থান সব ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ সম্মুখসারিতে থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এরপরও অঞ্চলটি বঞ্চনার শিকার হয়েছে।

এই সংসদ সদস্য আরও বলেন, ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এ অঞ্চলের রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি। ১৯৯৪ সাল থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী অঞ্চলের মানুষ এ দাবিতে (নোয়াখালী বিভাগ) ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রাথমিকের শিক্ষার্থীরা বিনামূল্যে জুতা পাবে: প্রধানমন্ত্রী

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা বিতরণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৬ ঘণ্টা আগে

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

৬ ঘণ্টা আগে

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ

আজ বুধবার (২২ এপ্রিল) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এতে স্বাক্ষর করেন আন্তশিক্ষা কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

৬ ঘণ্টা আগে

আগামী বাজেটে শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানে সর্বোচ্চ অগ্রাধিকার: জোনায়েদ সাকি

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক চাপের মধ্যেও কার্যকর পরিকল্পনা ও দক্ষ বাজেট প্রণয়নের চেষ্টা চলছে।

৬ ঘণ্টা আগে