প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছে সাংস্কৃতিক গণসংগঠন উদীচী।
সংগঠনটি বলছে, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি খাতের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৮২৬ কোটি টাকা। এই বাজেট দিয়ে জাতীয় সংস্কৃতির উজ্জীবন সম্ভব নয়। বাজেট দেখে মনে হচ্ছে, আগের সরকারগুলোর মতো বর্তমান সরকারও সংস্কৃতিকে অপ্রয়োজনীয় খাত মনে করছে।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেট প্রস্তাবনার পর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক তাৎক্ষণিক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান।
এবারের বাজেটকেও পূর্ববর্তী বাজেটের ধারাবাহিকতা উল্লেখ করে উদীচীর শীর্ষ দুই সংগঠক বলেন, সংস্কৃতি খাতে প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৪৮৫ কোটি টাকা, উন্নয়ন ব্যয়ের জন্য ৩৪১ কোটি টাকা। তুলনামূলকভাবে গত বছরের চেয়ে এবার সংষ্কৃতি খাতে বরাদ্দের পরিমাণ কমেছে বলে মনে হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, জেলায় জেলায় শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের যে জরাজীর্ণ অবস্থা, তা কী দিয়ে পরিবর্তন হবে? অধিকাংশ শিল্পকলা একাডেমিতে মঞ্চ ও মিলনায়তনের অবস্থা খুবই নাজুক। শব্দযন্ত্র বিকল, আলোর ব্যবস্থা নেই। অনেক জেলায় সরকারি লোকবলও নেই।
উদীচী বিবৃতিতে বলেছে, পরিচালন ব্যয় বাড়ছে, কিন্তু উন্নয়ন ব্যয় তেমন বাড়ছে না। আমরা শিল্পকলা একাডেমি উপজেলা পর্যায়ে সম্প্রসারণের দাবি জানিয়ে আসছি, অথচ ঘোষিত বাজেটে সে দাবি উপেক্ষিত।
বাজেট বিশ্লেষণ করে পরবর্তী সময়ে আরও বিস্তারিত মতামত তুলে ধরবে বলে জানিয়েছে উদীচী।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৫ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৫ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৬ ঘণ্টা আগে