প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্ধারিত সময়ে খাদ্যপণ্য খালাস না করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ শনিবার সকালে মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনকালে মন্ত্রী এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী দেখতে পান অনেকগুলো খাদ্যপণ্য বোঝাই লাইটার জাহাজ ৬ থেকে ১৮ দিন পর্যন্ত নদীতে অলস পড়ে আছে। বিধি অনুযায়ী এ সব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা করেনি।
এ সময় নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘খাদ্যপণ্য জাহাজে অযৌক্তিকভাবে ফেলে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অধিক মুনাফা অর্জনের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।’
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌপরিবহন অধিদপ্তরের অধীনে গঠিত টাস্কফোর্স নদীপথে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করে আসছে।
গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে মোট ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যমান আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে নৌপরিবহন, সড়ক ও সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সকল আমদানিকারক, পরিবহনকারী ও ব্যবসায়ীদের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ ও দ্রুত খাদ্যপণ্য খালাস করে যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৫ ঘণ্টা আগে
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড প্রথম ধাপে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত বয়োজ্যেষ্ঠ নারীদের জন্য চালু করা হবে। পরবর্তীতে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিকেও অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম সর্বজনীন করা হবে।
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনায় ৪ দেশে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৫ ঘণ্টা আগে
তিনি বলেন, দুর্নীতি যারা করবে, দুদক দুদকের মতো কাজ করবে। তবে আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না।
৬ ঘণ্টা আগে