প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেরেবাংলা নগর থানার রাষ্ট্রদ্রোহিতা ও নির্বাচনে অনিয়মের মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
শুক্রবার (২৭ জুন) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আওলাদ হোসাইন মুহাম্মদ জোনায়েদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন। নতুন করে তিনটি ধারা যুক্ত করে এই আবেদন করে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, সাবেক সিইসি নুরুল হুদা পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন। এসব বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বিরোধিতা করে জামিন চান। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় গত সোমবারও নূরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। সেদিন শুনানি নিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে ‘মব’ তৈরি করে নূরুল হুদাকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
'প্রহসনের নির্বাচন' করার অভিযোগে গত রোববারই ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। মামলায় সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।
এ মামলায় হাবিবুল আউয়ালকে বুধবার (২৫ জুন) গ্রেপ্তার করা হয়। মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বৃহস্পতিবার (২৬ জুন) আদেশ দেন আদালত।
এদিকে সবশেষ ওই তিন 'বিতর্কিত' জাতীয় নির্বাচনে সিইসিসহ নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং পুলিশ-প্রশাসনের সংশ্লিষ্টদের ভূমিজা তদন্তে একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার৷ হাইকোর্টের সাবেক এক বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটিকে সেপ্টেম্বরের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৩ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৫ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১৫ ঘণ্টা আগে