নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। শুক্রবার বিকেল ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে নেত্রকোনা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যাত্রীবাহী একটি অটোরিকশা নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও ছয়জন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ওই পুলিশ সদস্য সাত দিনের ছুটি নিয়ে ময়মনসিংহে যাচ্ছিলেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৭ ঘণ্টা আগে
বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।
১৮ ঘণ্টা আগে
তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
২১ ঘণ্টা আগে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল
১ দিন আগে