তিস্তা নিয়ে ঢাকার যেকোনো সিদ্ধান্তকে সম্মান জানাবে চীন : রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা বাংলাদেশের নদী এবং এখানে যে প্রকল্পই নেওয়া হোক না কেন সে বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি

ইয়াও ইয়েন বলেন, তিস্তা নদী বাংলাদেশের সীমানায়। এটি বাংলাদেশের নদী। তিস্তা নদীতে প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ নেবে। তিস্তা যেহেতু বাংলাদেশের নদী, তাই বাংলাদেশ তার অংশে যেকোনো প্রকল্প নিতে পারে। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চীন প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সমীক্ষা করার কথা বলেছে। এখন প্রস্তাব গ্রহণ করার বিষয় বাংলাদেশের। চীন সেই সিদ্ধান্তে সম্মান জানাবে।

আগামী ৮-১২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের প্রস্তাব দিয়েছে এবং তারা এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

ভারতের সঙ্গে যৌথভাবে বাস্তবায়নের বিষয়ে আরেক প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, এই সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে চীনের অবস্থানের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক আছে। এটা আপনাদের ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এমন জাতীয় পররাষ্ট্রনীতি সফলতা। আমরা সত্যিকারের সম্পর্ক দেখতে চাই। আমরা চাই, আমাদের দুই দেশের সম্পর্কও একটি সামগ্রিক ভূমিকা রাখুক। অন্য দেশগুলো এটাকে (সম্পর্কটাকে) ইতিবাচকভাবে দেখুক, যাতে সেটা উইন-উইন সহযোগিতা হয় এবং সবপক্ষকে উপকৃত করে।

তিনি প্রকল্পটি নিয়ে ভারত ও চীনের মধ্যে কোনো উত্তেজনা থাকার কথা অস্বীকার করেন।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ রিজার্ভের ঘাটতি মেটাতে বেইজিংয়ের কাছে সহযোগিতা চেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে এ বিষয়ে বেইজিংয়ের কাছ থেকে নতুন ঘোষণা আসতে পারে।

এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ রিজার্ভ-সংকট মোকাবিলায় সহযোগিতা চেয়ে চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরে এ নিয়ে নতুন ঘোষণা আসবে।

প্রধানমন্ত্রীর এবারের চীন সফরে দুই দেশের কৌশলগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে আমরা পরিকল্পনা করেছি। যার বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে।

বাংলাদেশে অনেক দিন ধরে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, বিষয়টি বাংলাদেশের উন্নতিকে ত্বরান্বিত করেছে। চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর আগামী পাঁচ বছর বা তারও পরে দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করার পথ সুদৃঢ় করবে। এ সফরে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অপার সম্ভাবনা সৃষ্টি করবে। দুই দেশের মধ্যে ‘উইন-উইন’(উভয় পক্ষ লাভবান) পরিস্থিতি সৃষ্টি হবে।

চীনের রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে আরেকটি মাইলফলক হবে।

তিনি বলেন, এই সফর নিশ্চিতভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় প্রাণবন্ত প্রেরণা জোগাবে এবং চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের নতুন অর্জনে এই দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে।

ইয়াও ওয়েন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চীন সফর সর্বস্তরের মানুষের কাছেই অত্যন্ত প্রত্যাশিত। এই সফরটি আগামী পাঁচ বছর বা তারও বেশি সময়ে চীন-বাংলাদেশ সম্পর্ককে আরো জোরদার করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, এই সফরটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতার জন্য একটি নতুন রূপরেখা দেবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমাদের অবস্থানগুলোকে সমন্বয় করার জন্য দুই দেশের জন্যই সুযোগ এনে দেবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১৪ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১৪ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে