এবার তিন পর্বে বিশ্ব ইজতেমা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা এবার তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা আয়োজন করবেন এবং তৃতীয় পর্বে মাওলানা সাদপন্থিরা অংশগ্রহণ করবেন।

ইজতেমার প্রথম দুই পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থিরা তাদের পর্বের ইজতেমা আয়োজন করবেন।

এবারের ইজতেমাকে সামনে রেখে ইতোমধ্যেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, রুফটপ পর্যবেক্ষণসহ সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি খিত্তায় অগ্নিনির্বাপণ যন্ত্রও রাখা হবে এবং তুরাগ নদীতে নৌ টহল থাকবে।

বিশ্ব ইজতেমার ময়দানে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যথাযথ রাখা হয়েছে, যাতে মুসল্লিদের কোনো সমস্যা না হয়। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন সাড়ে তিন কোটি গ্যালন পানি সরবরাহ করা হবে এবং বাড়তি টয়লেট নির্মাণ করা হয়েছে।

এছাড়া, ময়দানে নিরাপত্তা ও অন্যান্য সেবার জন্য পুলিশ ও সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

৬ ঘণ্টা আগে

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৭ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৮ ঘণ্টা আগে
Advertisement