প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনিসহ ৬ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর ছয় আসামি হলেন- আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও গোলাম সরওয়ার পিন্টু।
এর আগে রাজধানীর বাড্ডা থানায় ভ্যানচালক হাফিজুল সিকদার হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, শামসুদ্দিন চৌধুরী, দীপু মনি, আতিকুল ইসলাম, জুনাইদ আহ্মেদ ও গোলাম সরওয়ারকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।
সেই রিমান্ড শুনানির জন্য আজ তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসঙহ জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে রাজধানীর কোতোয়ালী থানার অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় সোলায়মান সেলিমের পাঁচ দিন রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সোলাইমান সেলিমের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এ পর্যন্ত সালমান এফ রহমানের ১১ মামলায় মোট ৬০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের মোট ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৫ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্মেদ। বিভিন্ন মামলায় তার মোট ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দীপু মনিসহ অন্যদেরও বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে