প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ ১১ ফেব্রুয়ারি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্তি। এ পর্যন্ত সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৫ বার পিছিয়েছে। গত ২৭ জানুয়ারিও এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আরেকবার পিছিয়েছে, নতুন তারিখ দেওয়া হয়েছে আগামী ২ মার্চ।
দীর্ঘ ১৩ বছরেও পুলিশ, ডিবি ও র্যাব তদন্ত করেও মামলার কোনো কিনারা করতে পারেনি। সবশেষ গত বছরের নভেম্বরে মামলাটি পিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে, গঠন করে দেওয়া হয়েছে একটি টাস্কফোর্স কমিটি। তাদের ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে সাগর-রুনি হত্যা মামলার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সাগর-রুনি হত্যা মামলা সরকারের প্রধান অগ্রাধিকার মামলাগুলোর শীর্ষে। আইন প্রয়োগকারী সংস্থা দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে ‘সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড’ প্রদর্শনীতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার না হওয়ার কোনো কারণ নেই। অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় এ ক্ষেত্রে জটিলতা থাকলেও এখন সরকার তদন্তে কোনো হস্তক্ষেপ করছে না। তদন্তে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পেলে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা যাবে।
তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরি নিয়ে উদ্বেগ জানিয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, অতীতে বারবার সময় চাওয়া হলেও প্রতিবেদন আসেনি। এতে সন্দেহ তৈরি হয়েছে। নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে কষ্ট নিয়ে আছে। ন্যায়বিচার পেলে তারা শান্তি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ হবে।
প্রদর্শনীতে সাগর-রুনি দম্পতির একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ, রুনির ভাই নওশের আলম রোমানসহ পরিবারের সদস্য, সহপাঠী ও বন্ধুবান্ধব, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ফটোগ্রাফারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে প্রদর্শনী ঘুরে দেখেন এবং সাগর- রুনি সম্পর্কে স্মৃতিচারণ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
২১ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১ দিন আগে