সড়কে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেয়া হবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক পরিষ্কার এবং নগরীতে সৌন্দর্যবর্ধনে যেসব শিক্ষার্থী স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, তাদের উৎসাহব্যঞ্জক সনদ দেওয়া হবে। রবিবার (১১ আগস্ট) রাজারবাগে কেন্দ্রীয় হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) অনুরোধ করব, ছাত্ররা সিনসিয়ারলি কাজ করেছে, পুলিশের তরফ থেকে সবাইকে সার্টিফিকেট দেবেন। এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায়, উচ্চশিক্ষা ও চাকরির সময় যেন এটার মূল্যায়ন হয়। ছাত্ররা নিজেদের পয়সায় শহর পরিষ্কার করছে, নিজেদের পয়সায় দেয়াল পরিষ্কার করে সুন্দর করছে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘এই যে ছাত্ররা নিজে শ্রম দিচ্ছে, পয়সা খরচ করছে, সরকারি প্রকল্প হলে ৪০০–৫০০ কোটি টাকা, হাজার কোটি টাকা লাগত। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।’

সড়কে ট্রাফিক পুলিশ কবে থেকে দায়িত্ব পালন করবে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গে থাকা পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম বলেন, এটা নিয়ে কী করা যায়, সেটি আলোচনা করা হয়েছে।

ট্রাফিকে জনবলের সমস্যা নেই। প্রথমে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করবে। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি

নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই তিনি যোগদান করবেন।

১২ ঘণ্টা আগে

মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

১২ ঘণ্টা আগে

ভারী বৃষ্টির পূর্বাভাস: দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ

১২ ঘণ্টা আগে

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

১৩ ঘণ্টা আগে