চোখে টর্চের আলো পড়ায় বাগ্‌বিতণ্ডা বৃদ্ধকে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২: ৫২
রাজনীতি. কম

গোপালগঞ্জে চোখের ওপর টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে বিরোধে রনজিৎ রায় (৮৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার ছেলে ঝন্টু রায়কেও মারপিট করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের উর‌ফি গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রনজিৎ রায়ের ছেলে বাবু রায় উর‌ফি গ্রামে মালোপাড়া ব্রিজের ওপর বসে ছিলেন। এ সময় তিনি ওই ব্রিজে থাকা মিল্টন খাঁর নামে একজনের চোখের ওপর টর্চ লাইটের আলো ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবুকে চড় দেন মিল্টন। পরে বাবু বাড়িতে গিয়ে বাবা রনজিৎ রায় ও তার ভাইকে ডেকে আনেন। তারা বাবুকে মারার কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মিল্টন ও তার লোকজন রনজিৎ রায় ও তার ছেলেদের ওপর হামলা চালায়। এ সময় রনজিৎ রায় ও ঝন্টু রায়কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।

তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনজিৎ রায়কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর সবুজবাগে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবুল বাশার। তিনি সবুজবাগ থানাধীন ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন।

৫ ঘণ্টা আগে

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৯ ঘণ্টা আগে