'মোটিফ পোড়ানোয় জড়িতরা শোভাযাত্রার আগেই গ্রেপ্তার হবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৬: ১৫
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মোটিফ পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।

রবিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে ‘পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, বর্ষবরণের আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। চারুকলায় নির্মিত মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই আপনারা সুসংবাদ পাবেন বলে আশা করছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, পহেলা বৈশাখ ঘিরে ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও সিসিটিসি কাজ করছে।

চারুকলায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা পুরো বিষয়টা তদন্ত করছি। মামলা চলমান। তাই এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত বলব।

এ সময় তিনি আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত রুট ও কোন কোন স্থান থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে সেসব বিষয় তুলে ধরেন।

এ ছাড়াও কোন সড়ক ব্যবহার করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে সে বিষয়টিও উল্লেখ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৩ ঘণ্টা আগে

চিন্ময় দাসের মায়ের মৃত্যু, প্যারোলে মুক্তির আবেদন করবে পরিবার

চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বলেন, ‘মাতাজির শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে চিন্ময় ব্রহ্মচারীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হচ্ছে।’

৪ ঘণ্টা আগে

অবসরপ্রাপ্ত ঢাবি অধ্যাপক মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন

মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

৫ ঘণ্টা আগে

এবার হত্যা মামলায় গ্রেপ্তার বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ

গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি ওই মামলাতেও জামিন পান তিনি। এরপর নতুন করে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

৫ ঘণ্টা আগে
Advertisement