সময় টিভির সাংবাদিকের চাকরিচ্যুতি নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বেসরকারি টেলিভিশন সময় টিভির কয়েক সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনায় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টতার অভিযোগের জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সরকার কোনো সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করছে না। সিটি গ্রুপই তাদের সাংবাদিকদের বরখাস্ত করার জন্য একমাত্র দায়ী।

শুধু তাই নয়, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কোনো সংবাদপত্রে নিয়োগ অথবা ছাঁটাইয়ের ঘটনায় প্রভাব রাখলে সেটি জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সরকার সে অনুযায়ী পদক্ষেপ নেবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এসব কথা বলেন শফিকুল আলম।

স্ট্যাটসে প্রেস সচিব লেখন, প্রথমত আমরা বারবার বলছি আমরা কোনো সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করিনি। যদি কোনো জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কোনো সংবাদপত্রে নিয়োগ অথবা ছাঁটাইয়ে প্রভাবিত করেন বা চাপপ্রয়োগ করেন তাহলে তা আমাদের জানান। আমরা অবিলম্বে পদক্ষেপ নেব। আমরা ইতিমধ্যে এ রকম অন্তত দুটি ঘটনায় ব্যবস্থা নিয়েছি, যার একটি আমাদের সময় পত্রিকা, অন্যটি বৈশাখী টিভি।

প্রেস সচিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা যা করছে তার জন্য আমরা দায়ী নই। আমরা ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কিন্তু তার মানে এমন নয় যে আমরা তাদের আদেশে পরিচালিত হচ্ছি। যদি তাই হতো, তাহলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সময় টিভিতে প্রতিবাদ করতে হতো না। তারা আমাদের কাছে তাদের তালিকা পাঠাত এবং আমরা সিটি গ্রুপকে বাস্তবায়নের জন্য বলতাম। আমরা শুনেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংবাদপত্র এবং টিভি চ্যানেলে তাদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিক নিয়োগের জন্য চাপপ্রয়োগের চেষ্টা করছে। কেউ কেউ বিষয়টি মেনেও নিয়েছে।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, এক্ষেত্রে মিডিয়ার মালিক কোম্পানির বড় দায়িত্ব রয়েছে। সিটি গ্রুপই তাদের সাংবাদিকদের বরখাস্ত করার জন্য একমাত্র দায়ী। এমনকি পশ্চিমা সমাজেও লবিং গ্রুপ বা অ্যাডভোকেসি গ্রুপ থেকে সাংবাদিকদের পদত্যাগের জন্য চাপের নজির রয়েছে। বিরোধী মন্তব্যের কারণে বেশ কয়েকজন সাংবাদিককে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

শফিকুল আলম বলেন, বিবিসি চলতি সপ্তাতে সময় টিভির সাংবাদিক চাকরিচ্যুতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারাও চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। অধিকার বা অ্যাডভোকেসি গ্রুপ অথবা সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেই এসব অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, প্রায় সব ক্ষেত্রেই, মালিকানার কোম্পানিগুলো এই চাপ থেকে নিজেদের দায় এড়িয়ে যায়। তবে সিটি গ্রুপ এবং সময় টিভির শীর্ষ কর্মকর্তারা ভিকটিমদের নিয়ে খেলায় মেতেছে। তারা সাংবাদিকদের বরখাস্ত না করে সংবাদ সম্মেলন করে ছাত্রদের আকাঙ্ক্ষা অনুসারে বরখাস্ত করবে না বলে জানাতে পারত। তারা তাদের ভিত্তি ধরে রাখতে পারত যেমনটা অন্যান্য সংবাদমাধ্যম করেছে।

প্রেস সচিব বলেন, যারা এ ঘটনায় সরকারের দিকে আঙুল তুলছেন তাদের উচিত প্রথমে সিটি গ্রুপের সমালোচনা করা। সংবাদিক চাকরিচ্যুতির ঘটনায় প্রথম ও প্রধান দায়ভার সংবাদমাধ্যমটিরই। দুঃখের বিষয় হলো শেখ হাসিনার স্বৈরাচারী আমলে সময় টিভি যে ধরনের অপসাংবাদিকতা করেছে আমরা তার খুব কমই সমালোচনা করতে শুনেছি। বরং তারা হাসিনার সময়ে যা ঘটেছে তার সঙ্গে এখনকার ঘটনার মিথ্যা তুলনা দিচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৮ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১০ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১১ ঘণ্টা আগে