শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আর্থিক সহায়তা তুলে দেন এবিজি চেয়ারম্যানের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শহীদ তিন ফায়ার ফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

এই মানবিক সহায়তার জন্য এবিজি চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

এছাড়াও, শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পক্ষ থেকে মো. নুরুল হুদার বাবা মো. আবুল মনসুর, শহীদ শামীম আহমেদের স্ত্রী মনিরা আক্তার এবং শহীদ খন্দকার জান্নাতুল নাঈমের স্ত্রী ফারজানা ইসলাম মিতু ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এবিজি চেয়ারম্যানের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান এই সহায়তা তুলে দেন। এর আগে গত সেপ্টেম্বরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় দায়িত্ব পালনকালে নিহত তিন ফায়ার ফাইটারের মৃত্যু হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম ও উপ-পরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, যারা চলে গেছেন তাদের ফেরত আনার ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। তবে সহায়তার মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের পথচলা মসৃণ করার সুযোগ রয়েছে। এরই অংশ হিসেবে আনভীর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সহযোগিতা আসলে সেগুলোও গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের একদিনের বেতন সমন্বয় করে সহায়তা তহবিল গঠন করা হয়েছে। ওই তহবিল থেকেও টঙ্গীতে শহীদ ফায়ার ফাইটারদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

এবিজির মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান বলেন, সবসময় ফায়ার সার্ভিস সদস্যদের পাশে থাকার প্রত্যয়ের কথা জানিয়েছেন এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। তিনি বলেছেন, শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এরই অংশ হিসেবে আর্থিক সহায়তা করা হলো। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, দোয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবিজি চেয়ারম্যান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে পরিষদ স্পষ্টভাবে বলতে চায়— কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তা অবশ্যই প্রচলিত আইন ও ন্যায়বিচারসম্মত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, সেখানে আটকে রাখা, কিংবা

১৪ ঘণ্টা আগে

ভারত থেকে সন্ত্রাস চালালে বরদাশত করব না : মাহফুজ আলম

দেশের ভেতরের রাজনৈতিক লড়াই দেশের ভেতরেই মোকাবিলা করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম, আমরা এই দেশের ভেতরের রাজনৈতিক লড়াইকে, রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভেতরে মোকাবিলা করব। আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে, যদি এই দেশের লড়াই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে

১৪ ঘণ্টা আগে

পুলিশ কমিশন অধ্যাদেশ গণআকাঙ্ক্ষার প্রতি উপহাস: টিআইবি

এতে আরও বলা হয়েছে, জুলাই আন্দোলনে অবর্ণনীয় আত্মত্যাগের বিনিময়ে সামগ্রিক পুলিশ ব্যবস্থা সংস্কারের যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছিল, এই অধ্যাদেশ তার সঙ্গে রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছে। এ অধ্যাদেশ অনুসারে পুলিশ কমিশন গঠিত হলে তা স্বাধীন ও উদ্দেশ্য পূরণে সক্ষম হওয়া দূরে থাক, বাস্তবে তা হবে সরকারের আজ্ঞাব

১৫ ঘণ্টা আগে

‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

নীতিমালায় বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের লক্ষ্যে সরকার এই নীতিমালা প্রণয়ন ও জারি করেছে।

১৬ ঘণ্টা আগে