পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন, শুভেচ্ছা জানাল চীন-ভারতও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুন ২০২৬, ১০: ৩৭
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৩ জুন) এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত এই অভিনন্দন জানান। এছাড়া ঐতিহ্যবাহী এই কূটনৈতিক বিজয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরও অভিনন্দন জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস। সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থীকে ভোট দেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০টি। খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট এবং সাইপ্রাসের কাকোরিস ৯১ ভোট পেয়েছেন। ৮ ভোটের ব্যবধানে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়েছেন খলিলুর রহমান।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল এই ঝোড়ো হাওয়ার কবলে পড়তে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বাতাসের পাশাপাশি এসব এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গ

৩ ঘণ্টা আগে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

সফরকালে, সেনাবাহিনী প্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি চিপ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল ও ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিন-এর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, প্রজ্ঞাপন জারি

শুক্রবার (২৪ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন

১৯ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

১ দিন আগে