ডেস্ক, রাজনীতি ডটকম

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কলেজটির শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, বিশ্ব ইজতেমার মুসল্লিদের ভোগান্তি বিবেচনায় নিয়ে এই কর্মসূচি কিছুটা শিথিল করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আসার আগ পর্যন্ত তাদের সড়ক অবরোধসহ আমরণ অনশন কর্মসূচি চলবে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। পাশাপাশি কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। ‘বারাসাত ব্যারিকেড’ বা সড়ক ও রেলপথ অবরোধের এই কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ মহাখালী রেলগেট এলাকাও অবরোধ করার কথা ছিল।
পরে দুপুর ১২টার দিকে বিশ্ব ইজতেমার মুসল্লিদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি কিছুটা শিথিল করেন। তারা মহাখালী রেলক্রসিং এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচির আওতামুক্ত ঘোষণা করেন। তবে কলেজের সামনের সড়কটি বাঁশ ফেলে অবরোধ করায় মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় কলেজের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আলি আহমদ বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছিল আজ (রোববার)। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। তাদের কথা চিন্তা করে আজকের জন্য আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।
মহাসড়ক ও রেলপথ ছাড়লেও দুপুর ১২টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনের গুলশান-মহাখালী ও মহাখালী-গুলশান সড়কটি বাঁশ ফেলে বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এতে গুলশান ও মহাখালী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের অবরোধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এদিকে কলেজের মূল ফটকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ‘আমারণ অনশন’ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সরকারি কর্মচারী হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, অনশনরতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা পানিশূন্যতায় ভুগছেন।
এর আগে শনিবার রাত ৮টায় তিতুমীর কলেজের সামনে এক ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মাহামুদুর রহমান মুক্তার বলেন, আমরণ অনশন চলছে। শুক্রবার আমরা বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি ঘোষণা করেছিলাম। তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত সেই কর্মসূচি চলবে।
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গত বছরের নভেম্বর থেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন। ১৮ নভেম্বর তারা মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিং অবরোধের পর ১৯ নভেম্বর ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘ক্লোজডাউন তিতুমীর’ কর্মসূচি পালন করেন।
আন্দোলনের মুখে গত ৩ ডিসেম্বর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের অভিযোগ, ওই কমিটি সঠিকভাবে কাজ করেনি। পরে ৭ জানুয়ারি আন্দোলনকারীরা কলেজের প্রধান গেটে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।
কিছুতেই কাজ না হলে ২৭ জানুয়ারি রাতে ‘তিতুমীর ঐক্য’ ব্যানার থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। সে দাবিও পূরণ না হলে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে অবরোধের ঘোষণা দেন তারা। সেই থেকে আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে
২ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৭.৯° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৪° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬২০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, যা একটি ইতিহাসের অংশ।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থায়নের ঘোষণা দেয়। কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আন্তর্জাতিক অর্থায়নের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল থাকায়, এই অর্থায়ন দেওয়া হলো।
৫ ঘণ্টা আগে