এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে ভারত। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পরদিনই আজ শুক্রবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে সাউথ ব্লকে তলব করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

তলব করে মো. নূরুল ইসলামকে জানানো হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে।

তিনি বলেন, তবে দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করে। যা অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যাগুলোর জন্য আমাদের দায়ী করে। বাংলাদেশের এই বিবৃতিগুলো আসলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী।

তবে শেখ হাসিনার প্রতি আরোপিত মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে যেখানে ভারতের কোনো ভূমিকা নেই মন্তব্য করেছেন রণধীর জয়সওয়াল। বলেন, এটিকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিলিয়ে ফেলা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবে না। যদিও ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে। আমরা আশা করি যে, বাংলাদেশ পরিবেশকে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে।

ক্ষমতাচ্যুত হওয়ার ষষ্ঠ মাস পূর্ণ হওয়ার দিন গত ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি অনুষ্ঠানে অডিও বক্তব্য দেন। এ নিয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। দিল্লিতে আশ্রিত হাসিনাকে বক্তব্য-বিবৃতি থেকে বিরত রাখতে ভারতের ওপর চাপ তৈরির আহ্বান জানান অভ্যুত্থানকারীরা।

পরদিন বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। পরে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আমরা ভারতের কাছে আগেও আহ্বান জানিয়েছিলাম, তিনি (শেখ হাসিনা) যেন সেখান থেকে কোনো উসকানিমূলক বক্তব্য না দেন।

তিনি গতকাল আবার বক্তব্য দিয়েছেন। এজন্য ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, ভারত জানিয়েছে শেখ হাসিনা বিদেশি প্লাটফর্ম (যুক্তরাষ্ট্রের) ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারতের কোনো প্লাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চাঁদপুরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, ১৬ মে সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেবেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন উদ্বোধন করব

১৪ ঘণ্টা আগে

রাতের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা

এতে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেক ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে আরও ৫ জাহাজ

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন আজ বাসসকে বলেন, এখন পর্যন্ত ১৪টি তেলবাহী জাহাজ দেশে এসেছে। এ মাসের বাকি দিনগুলোতে আরও ৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করবে।

১৬ ঘণ্টা আগে

হামের চিকিৎসায় সরকারে গাফিলতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার একটি ভেন্টিলেটরও রেখে যায়নি, এমনকি হাম (মিজলস) প্রতিরোধের টিকাও মজুত ছিল না। বর্তমান সরকার শূন্য হাত থেকেই কাজ শুরু করেছে। এখন দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ করা সম্ভব হয়েছে। আগামী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আরও ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হবে। প

১৬ ঘণ্টা আগে