২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং (পরীক্ষামূলক ভোট)-এর আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ভোটারদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে।

মক ভোটিং পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

রুহুল আমিন মল্লিক জানান, মক ভোটিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার নিবন্ধন

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২৯ হাজার ৯৬৫ জন পুরুষ ও ২৮ হাজার ৩৪৮ জন নারী ভোটার এখন পর্যন্ত নিবন্ধন করেছেন।

২ ঘণ্টা আগে

সংসদ নির্বাচনে সাদা ও গণভোটে গোলাপি ব্যালট

২ ঘণ্টা আগে

নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাঁদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।

৩ ঘণ্টা আগে

জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালচক্র: প্রধান উপদেষ্টা

তিনি আরো বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।

৩ ঘণ্টা আগে