ঘরে বসেই মেট্রোরেলের এমআরটি পাস রিচার্জ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মেট্রোরেল। ফাইল ছবি

ঢাকায় মেট্রোরেলের স্থায়ী কার্ড (এমআরটি পাস) রিচার্জ করার পদ্ধতি আরও সহজ হচ্ছে। আগামী ২৫ নভেম্বর থেকে যাত্রীদের ব্যাংক, বিকাশ, নগদ, রকেটসহ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই তারা কার্ড রিচার্জ করতে পারবেন। সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এই নতুন সেবার উদ্বোধন করবেন।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথমে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে। আগামী মাসে একটি অ্যাপ চালু হবে, যার মাধ্যমে রিচার্জ করা যাবে। রিচার্জের পর যাত্রীদের স্টেশনে গিয়ে ‘এভিএম’ যন্ত্রে কার্ড স্পর্শ করে টাকা হালনাগাদ করতে হবে।

এ সেবার ফলে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার প্রয়োজন হবে না। তবে একক যাত্রার কার্ড অনলাইনে কেনা যাবে না; সেটি স্টেশনে গিয়ে কিনতে হবে।

বর্তমানে মেট্রোরেলে র‍্যাপিড পাস ও এমআরটি পাস নামে দুটি স্থায়ী কার্ড ব্যবহার হচ্ছে, যা অনলাইনে রিচার্জ করা যাবে। তবে রিচার্জ করা টাকা স্টেশনের বিশেষ যন্ত্রে স্পর্শ না করলে সেটা কার্যকর হবে না।

এছাড়া, রিচার্জের পর টাকা না ব্যবহৃত থাকলে তা তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। যদি যাত্রী স্পর্শ না করেন, তাহলে ১০% সার্ভিস চার্জ কেটে রিচার্জ করা টাকা ফেরত নেওয়া যাবে।

এই উদ্যোগ মেট্রোরেলের যাত্রীদের জন্য ভোগান্তি কমাবে এবং তাদের সময় বাঁচাবে, বলে জানিয়েছে ডিটিসিএ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

৩ ঘণ্টা আগে

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।

৪ ঘণ্টা আগে

মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী ও হুইপ, দ্রুত কাজ শেষের নির্দেশ

পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘মেঘনার ভাঙন থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষা করা আমাদের সরকারের অগ্রাধিকার।’’

৪ ঘণ্টা আগে

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ছুটির আগেই পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই শ্রমিকদের পাওনা নিয়ে যেন জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় বকেয়া পরিশোধে গড়িমসি করলে ব্যবস্থান

৬ ঘণ্টা আগে