জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে: আলী রীয়াজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বুধবার জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে। তবে মৌলিক জায়গায় আমাদের ঐকমত্য হতে হবে। শুধু কমিশনের কাজ নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।’

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার বলেন, ১১৮টি সংস্কার প্রস্তাবে একমত নাগরিক ঐক্য। ঐকমত্য প্রতিষ্ঠায় দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

‎উল্লেখ্য, সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

৭ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

৮ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

৯ ঘণ্টা আগে

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

১০ ঘণ্টা আগে