কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন: আইন উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীদের নিকাহ রেজিস্ট্রার বা কাজী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। কাজী হতে পারবেন।

রোববার (৭ ডিসেম্বর) আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

তিনি উল্লেখ করেন, আগে এই সুযোগ শুধুমাত্র আলিয়া মাদ্রাসার আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। কওমী মাদ্রাসার ডিগ্রিধারীদের এই সুযোগ করে দিতে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় আইন সংশোধন করেছে।

তিনি আরও জানান, আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।

দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্ত কওমী ডিগ্রিধারীদের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলে দিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছাত্রশক্তির বিরুদ্ধে ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

সোমবার (৩ মার্চ) ভোর রাতে সেহরির সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ‘ছাত্রলীগ’ বলে তাকে পেটানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি কখনো কোনো সংগঠনে ছিলাম না। আমার কোনো পদ নেই।’

২ ঘণ্টা আগে

ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরানাের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভারতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পুলিশের পাঁচ জন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

৩ ঘণ্টা আগে