প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আগুন লেগেছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পিজি হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাঠানো হয়েছে।
আগুন হাসপাতালের ‘এ’ ব্লকের তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী স্টেশনগুলো থেকে ইউনিটগুলো পাঠানো হয়।
ঘটনার সময় হাসপাতাল সংলগ্ন ফুটওভার ব্রিজের পাশ থেকে ভবনটির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ ঘোষিত জেলা বিএনপির কমিটির আহ্বায়কের দায়িত্ব পান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়, তবে গুরুতর অসুস্থ জনিত কারণে সেসময় তিনি হাসপাতালে ভর্তি হলে চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আসে।
৮ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর ডিসেম্বরেই শেষ হচ্ছে। ফারাক্কা বাঁধ চালু হওয়ার দু'দশকেরও বেশি সময় পর ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশ ত্রিশ বছর মেয়াদী ওই চুক্তি সম্পাদন করেছিল।
৯ ঘণ্টা আগে
বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, ১৬ মে সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেবেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন উদ্বোধন করব
২০ ঘণ্টা আগে