তিন বাসে আগুন, রাজধানীতে বোমা বিস্ফোরণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১১: ৫৩
প্রতীকী ছবি সংগৃহীত

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাজধানী ঢাকা এবং এর আশেপাশে নাশকতার কয়েকটি ঘটনা ঘটেছে। ঢাকার হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ এবং সাভারে বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া, ঢাকার কয়েকটি জায়গায় হাতবোমার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

পুলিশ এবং ফায়ার সার্ভিস জানিয়েছে, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয় শনিবার রাতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনে এবং সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ইতিহাস পরিবহনে ভোর পৌনে ৪টার দিকে আগুন দেওয়া হয়। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের মধুবাগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, সন্ধ্যার পর যেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলে তাৎক্ষণিক ভাবে তা নিভিয়ে ফেলাও হয়।

আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আগারগাঁওয়ের দুই জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে হাতিরঝিল এবং শাহবাগ থানা জানিয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামিনের জন্য এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

অভিযোগের বিষয়টি আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করব। দুর্নীতির সঙ্গে কারও সুতা পরিমাণ সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ জারিকৃত এক অফিস আদেশের আলোকে ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি চালু থাকবে। এ সময় তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

৪ ঘণ্টা আগে

জাতীয় সংসদে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপদের বৈঠক

বৈঠকে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

৪ ঘণ্টা আগে

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা ওয়াসার সদ্য বিধায়ী সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

৫ ঘণ্টা আগে