খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজবে কান না দেওয়ার অনুরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমানে 'চিকিৎসা গ্রহণ করতে পারছেন' বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি কোনো ধরনের গুজবে কান না দিতে দলের পক্ষ থেকে আবারও আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, ভারত সহযোহিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন মি. জাহিদ হোসেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা চলছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার এবং তার চিকিৎসা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ হাসপাতালের আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-তে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নৌ বাহিনীকে জড়িয়ে ভারতের ট্রলার ডুবির খবর ভিত্তিহীন: আইএসপিআর

বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ নৌ বাহিনীকে জড়িয়ে ভারতের ট্রলার ডুবি নিয়ে প্রচারিত তথ্য ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও ভুল বলে জানিয়েছে আইএসপিআর। এ ধরনের ভুল অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।

৭ ঘণ্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এ কুশপুতুল দাহ করা হয়। এ ছাড়া পদদলিত করার জন্য মধুর ক্যান্টিনের পাশে নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি স্টিকার টানানো হয়।

৯ ঘণ্টা আগে

প্রাথমিকের পাঠ্যবই মুদ্রণ-সরবরাহ শেষ: শিক্ষা মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের দাবি, গত কয়েক বছরের ইতিহাসে নির্ধারিত সময়ের মধ্যে এত বড় ও জটিল কর্মযজ্ঞ শেষ হওয়া একটি অনন্য দৃষ্টান্ত।

১০ ঘণ্টা আগে

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের প্রেরণায় নবযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বান

মহান বিজয় দিবসের ৫৪তম বর্ষপূর্তিতে নতুন করে জাতীয় জীবনে সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

১২ ঘণ্টা আগে