প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. শাহজাহান মনির আর নেই। আজ বুধবার (২৪ জুন) ভোর ছয়টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন এই গুণী অধ্যাপক।
গত কয়েকদিন তিনি চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। আজ বাদে যোহর নগরীর পাঁচলাইশ কাতালগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. শাহজাহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করেন এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তার সুখ্যাতি রয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
তার রচিত বেশ কয়েকটি বাংলা ব্যাকরণ বই স্কুল পর্যায়ে পাঠ্য রয়েছে। এসব বইয়ের মধ্যে রয়েছে- সহজ বাংলা ব্যাকরণ ও নির্মিতি, নতুন বাংলা ব্যাকরণ ও নির্মিতি, প্রাথমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সরল বাংলা ব্যাকরণ ও নির্মিত। বাংলা সাহিত্যে গবেষণাধর্মী কাজের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তার একটি প্রশংসিত গবেষণামূলক গ্রন্থ হলো ‘বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা (১৯১৯-১৯৪০)’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘বাঙলা সম্মিলিন’ এর সভাপতি অভীক ওসমান, কার্যকরী সভাপতি বিশ্বজিৎ চৌধুরী ও সাধারণ সম্পাদক জিন্নাহ চৌধুরী এক বিবৃবিতে অধ্যাপক ড. শাহজাহান মনিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রাজনীতি/এসআর

মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বের সূচনা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে এ সম্পর্ক আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় পৌঁছায়। বর্তমান সরকারও চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।’
১৪ ঘণ্টা আগে
বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি।
১৮ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীসহ সকল শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই ছয় মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নতি করতে পেরেছি, তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে।
১৮ ঘণ্টা আগে
টেনেসির পাহাড়ি অঞ্চলের এক দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে এসে নিজের গায়কী, অসাধারণ গান রচনা ও অনন্য ব্যক্তিত্বের জোরে তিনি বিশ্বসংগীতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমেরিকান সংগীতের ইতিহাসে ডলি পার্টন ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব, যার জনপ্রিয়তা প্রজন্ম, ভৌগোলিক
১৯ ঘণ্টা আগে