এভারকেয়ারে শাশুড়িকে দেখে বাবার বাসায় জুবাইদা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮: ২২
ছবি: সংগৃহীত

এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর ধানমন্ডিতে পৈত্রিক বাসা মাহবুব ভবনে ফিরলেন ডা. জুবাইদা রহমান।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখার পর তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ধানমন্ডির পৈতৃক বাসা মাহবুব ভবনে ফিরেছেন।

লন্ডন থেকে দেশে ফিরেই সরাসরি হাসপাতালে এসে শাশুড়িকে দেখে এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে তিনি বাবার বাড়িতে পৌঁছান।

বিকেলে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভাবি লন্ডন থেকে দেশে ফিরেই সরাসরি এভারকেয়ারে আসেন। ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যার পাশে ছিলেন, ডাক্তারদের সঙ্গে সর্বশেষ অবস্থা নিয়ে মিটিংও করেছেন। এখন ধানমন্ডিতে বাবার (প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খান) বাসা মাহবুব ভবনে। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দবানু রয়েছেন।’

লন্ডন থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে শুক্রবার সকাল পৌনে ১১টায় ঢাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা।

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এর আগে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল।

তবে শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এখন জার্মান ভিত্তিক প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে।

জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এফএআই রেন্ট এ জেট জিএমবিএইচ এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেটে খালেদা জিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে।

বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডন যাবে। আগামীকাল দুপুর ৩:২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির রওনা দেওয়ার কথা রয়েছে।

এর আগে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স 'এয়ারবাস ৩১৯' এ করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে; কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একইসঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবে; যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে।

১০ ঘণ্টা আগে

ঢাকায় বজ্রসহ শিলাবৃষ্টি

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানায়, বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই আংশিক বৃষ্টিবলয়টি মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে।

১১ ঘণ্টা আগে

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না: ফখরুল

চাকরির বাজারকে 'অসম্ভব' আখ্যা দিয়ে তিনি বলেন, 'তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।' এ সময় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও ফোরলেন মহাসড়ক নির্মাণসহ নানা অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল।

১১ ঘণ্টা আগে

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে