সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কামারখন্দে আগুনে পুড়ে যাওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে ঝাঐল ওভারব্রিজ এলাকায় আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের পূর্ব পাশে ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীদের সূত্রে জানা যায়, চালক ট্রাকে গরুর খাবার নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় ট্রাকচালক সুস্থ আছেন।

ওসি আব্দুল কাদের জিলানী জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুড়ে গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৭ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

২০ ঘণ্টা আগে