‘নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রকৌশলীদের সুযোগ দিতে হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রকৌশলীদের বিশেষ সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) নেতৃবৃন্দ। তারা বলেছেন, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা চরম বৈষম্যের শিকার। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের তুলনায় তেমন কোন সুযোগ-সুবিধা পান না। বরং গত ১৬ বছর স্বৈরশাসনের কারণে নিপীড়নের শিকার। এই বৈষম্যের অবসান ঘটাতে হবে।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবস ও আইইএবি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তারা।

উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. এহেত এসামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন গ্রীণ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, এফবিসিসিআই’র সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম হায়দার, জ্বালানী মন্ত্রণালয়ের পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক প্রকৌশলী বি.ডি. রহমতউল্লা, আইইএবি’র জাতীয় স্টিয়ারিং কমিটির সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর আলম তুষার, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর, সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, প্রকৌশলী মেহেদী হাসান, প্রকৌশলী রওনক জাহান, প্রকৌশলী রহমান বাদশা, প্রকৌশলী শাহজাহান কবীর, প্রকৌশলী আব্দুর রহমান, প্রকৌশলী মো. মঈনুল ইসলাম, প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকৌশলী খালেদ মাহমুদ, প্রকৌশলী মো. হাসানুর রহমান, প্রকৌশলী এনামুল হক নিয়ন, প্রকৌশলী মো. এমদাদুল হক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা প্রকৌশলীরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, প্রাইভেট সেক্টরে কর্মরত প্রকৌশলী তাদের কর্মস্থলে প্রতিনিয়ত বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন। তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের চাকরি কোন নিশ্চয়তা নেই। কেউ আবার ইঞ্জিনিয়ারিং পাশ করেও ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাচ্ছেন না। অথচ প্রযুক্তি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে শিল্প ও বেসরকারি সেক্টরে কর্মরত প্রকৌশলীদের জন্য বৈষম্য মুক্ত কর্মক্ষেত্র অপরিহার্য। ন্যায্য অধিকার নিশ্চিন্ত করতে হবে।

সভায় বক্তারা বলেন, শিল্প-কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ফ্রেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এন্ট্রি পর্যায়ে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীর জন্য বেতন, ভাতা ও গ্রাচ্যুইয়েটির ব্যবস্থা করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

৯ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১০ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

১১ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে
Advertisement